সিরাজগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিভিন্ন পূজামণ্ডপে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ চলছে। একই

2026-09-18T17:50:03+00:00
2026-09-18T17:50:03+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম 
সিরাজগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিভিন্ন পূজামণ্ডপে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ চলছে। একই সঙ্গে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততাও বেড়েছে। পূজার সময় ঘনিয়ে আসায় দিন-রাত কাজ করছেন মৃৎশিল্পীরা।

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, অধিকাংশ পূজামণ্ডপে প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। কোথাও বাঁশ ও কাপড় দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে, আবার কোথাও চলছে বৈদ্যুতিক আলোকসজ্জার কাজ। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে মণ্ডপের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পালপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত রনজিৎ পাল (৬৫) ও তাঁর ছেলে রনি পাল (২৭)। বাঁশ, কাঠ, খড় ও সুতলি দিয়ে কাঠামো তৈরির পর মাটির প্রলেপ দেওয়া হয়েছে। এখন চলছে প্রতিমায় রং, অলংকার ও অন্যান্য সাজসজ্জার কাজ।

রনজিৎ পাল ও রনি পাল বলেন, পূজার আগে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ততা বেড়েছে। কাঠ, বাঁশ, খড়, রংসহ বিভিন্ন উপকরণের দাম এবং শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়েছে। এতে আগের তুলনায় প্রতিমা তৈরিতে ব্যয়ও বেড়েছে।

মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরিতে মাটির পাশাপাশি কাঠ, বাঁশ, খড়, রং ও বিভিন্ন সাজসজ্জার সামগ্রী প্রয়োজন হয়। এসব উপকরণের দাম ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। তবে প্রতিমার পারিশ্রমিক সে অনুপাতে না বাড়ায় তাঁদের লাভ কমে যাচ্ছে।

রায়গঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পদপ্রার্থী সঞ্জয় চন্দ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাম সরকার বিপ্লব বলেন, উপজেলার সব মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে রাখা হবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ধানগড়া পালপাড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিমাশিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

উৎসব যত ঘনিয়ে আসছে, জেলার বিভিন্ন পূজামণ্ডপে ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। প্রতিমাশিল্পীদের হাতের শেষ আঁচড়ে রূপ নিচ্ছে দুর্গা প্রতিমা। পাশাপাশি মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার কাজও চলছে সমানতালে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: