সীমান্ত পথে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক দুই বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার

2026-09-18T17:48:02+00:00
2026-09-18T17:48:02+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্ত পথে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি
দিনাজপুর প্রতিবেদক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম 
সীমান্ত পথে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক দুই বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত সামগ্রীর মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ভান্ডারা বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার উত্তর ভান্ডারা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্তের মেইন পিলার ৩২৭ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দিহানগর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রাজশাহীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন। উদ্ধারস্থলটি সীমান্ত পিলার ৩৪৪/৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: