বনানী ফ্লাইওভারে পিকআপ উল্টে বিপাকে যাত্রীরা, দীর্ঘ যানজট

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর বনানী ফ্লাইওভারে বাঁশবোঝাই একটি পিকআপ উল্টে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ফ্লাইওভার দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তিতে

2026-09-18T17:37:45+00:00
2026-09-18T17:37:45+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
বনানী ফ্লাইওভারে পিকআপ উল্টে বিপাকে যাত্রীরা, দীর্ঘ যানজট
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বনানী ফ্লাইওভারে বাঁশবোঝাই একটি পিকআপ উল্টে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ফ্লাইওভার দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি উল্টে সড়কের একটি অংশজুড়ে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়। এর ফলে ফ্লাইওভারে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

দুর্ঘটনার কারণে ফ্লাইওভার দিয়ে চলাচলকারী অনেক যাত্রীকে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। যানজটে আটকে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।

তবে কীভাবে পিকআপটি উল্টে গেছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: