ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ভোলা সংবাদদাতা

সারাদেশ

ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের

2026-09-18T15:52:16+00:00
2026-09-18T15:52:16+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭
ভোলা সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বোরহানউদ্দিনের হাঁসের চরসংলগ্ন তেতুলিয়া নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করা হয়।

পরে ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ঝুঁকির মধ্যে পড়ছে। এসব রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: