১৮ মাসে কোরআন হিফজ, ধনবাড়ীর ৯ বছরের মুস্তাকীমের কৃতিত্ব

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

সারাদেশ

মাত্র ৯ বছর বয়সে ১৮ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ীর শিশু মুস্তাকীম পাঠান। সে

2026-09-18T15:46:17+00:00
2026-09-18T15:46:17+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১৮ মাসে কোরআন হিফজ, ধনবাড়ীর ৯ বছরের মুস্তাকীমের কৃতিত্ব
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
মাত্র ৯ বছর বয়সে ১৮ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ীর শিশু মুস্তাকীম পাঠান। সে ধনবাড়ীর ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

একই মাদ্রাসা থেকে সম্প্রতি আরও দুই শিক্ষার্থী ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে শিক্ষার্থীদের ছবক গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ ক্বারী মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ধনবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ ক্বারী মো. মাহফুজুল হক।

এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, নির্বাহী কমিটির সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, হেফাজতে ইসলাম বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি রফিক আহমদ, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান, অভিভাবক হাফেজ আবু সাঈদ পাঠানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ, নিরাপত্তা, শিক্ষার মান ও যত্নশীল পাঠদানের কারণে ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসা ধনবাড়ীতে সুনাম অর্জন করেছে। এ মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন কোরআন-হাদিসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করেছে বলে জানান তারা।

মাদ্রাসার শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক বলেন, ধনবাড়ীর অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ছাওতুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার পড়াশোনার মান ভালো। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকরা যত্নশীল হওয়ায় তারা ভালো ফলাফল করছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মো. রুহুল আমিন বলেন, ‘আমি একজন হাফেজ। মহান আল্লাহ আমাকে কোরআন শেখার সুযোগ দিয়েছেন। তাই চেয়েছি, আমার মতো শিশুরাও কোরআন শিখে দ্বীনদার হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করুক। সেই প্রত্যাশা থেকেই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি।’

তিনি মাদ্রাসার কার্যক্রম আরও এগিয়ে নিতে ধনবাড়ীবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: