ভৈরবে হবে শহর রক্ষা বাঁধ ও ২৪ কিলোমিটার সড়ক, ব্যয় ৩৮৫ কোটি টাকা

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে শহর রক্ষা বাঁধ এবং মেন্দিপুর থেকে পুরাতন মেঘনা ফেরিঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন

2026-09-18T15:23:11+00:00
2026-09-18T15:23:11+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভৈরবে হবে শহর রক্ষা বাঁধ ও ২৪ কিলোমিটার সড়ক, ব্যয় ৩৮৫ কোটি টাকা
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরবে শহর রক্ষা বাঁধ এবং মেন্দিপুর থেকে পুরাতন মেঘনা ফেরিঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকল্প এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ভৈরববাসীর দীর্ঘদিনের দাবি শহর রক্ষা বাঁধ নির্মাণ এবং মেন্দিপুর থেকে পুরাতন মেঘনা ফেরিঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ। এটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিরও অংশ।

তিনি জানান, প্রকল্পটি একনেকে অনুমোদন পেলে আনুমানিক ৩৮৫ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রায় ২০০ কোটি টাকার ডিপিডি প্রকল্পের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভৈরবে অর্থনৈতিক অঞ্চল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের উদ্যোগ রয়েছে।

প্রকল্প এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মজিবুর রহমান, সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, ভৈরব নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মনিরুজ্জামান, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা।

পরে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। এর আগে সকালে প্রতিমন্ত্রীর বাংলোয় একটি ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী দেওয়া হয়।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চান্দানী টিলা উন্নয়নকাজের উদ্বোধন করেন মো. শরিফুল আলম।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: