শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ জাহাজ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে

2026-09-17T19:49:29+00:00
2026-09-17T19:49:29+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর ৩ জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বাংলাদেশ নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা নৌবাহিনীর ‘থাং শান’, ‘দা চিং’ ও ‘তাই হু’ নামের তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

সফরকালে তিনটি জাহাজের অধিনায়ক ও ঢাকায় নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

নৌবাহিনী জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পারস্পরিক কার্যক্রম ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, শুভেচ্ছা সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়বে এবং বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

পাঁচ দিনের সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: