লামা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

লামা (বান্দরবান) সংবাদদাতা

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে

2026-09-18T14:50:11+00:00
2026-09-18T14:50:11+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভোটে জয়
লামা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান
লামা (বান্দরবান) সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম 
মো. কামরুজ্জামান ও মো. নুরুল করিম আরমান
উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদ-এর লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজি দৈনিক ডেইলি পোস্ট-এর লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠ-এর লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ-এর প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর-এর লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন এবং অর্থ সম্পাদক পদে ডেইলি সান-এর লামা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন ও মংছিংপ্রং মার্মা।

নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন জানান, নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর লামা প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

নির্বাচন উপলক্ষে প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: