কৈখালী বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি

2026-09-18T15:10:57+00:00
2026-09-18T15:10:57+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কৈখালী বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পাশাপাশি কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে কসমেটিকস ব্যবসায়ী ফিরোজের দোকান, মন্টু ইলেকট্রনিকস, লিটন মুন্সীর মুদি দোকান, সবুজ খানের কসমেটিকসের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, মতি মোল্লা ও বিমলের মুদি দোকান, বেকারি এবং আব্দুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টারসহ দুটি গুদামঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল, বৈদ্যুতিক সরঞ্জাম, খাদ্যপণ্য ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: