ডেঙ্গু ম্যানেজমেন্ট সেলে বিনামূল্যে চিকিৎসা, জানালেন চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত মেমন হাসপাতালে চালু করা হয়েছে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল। সেখানে বিনামূল্যে এনএস-১ অ্যান্টিজেন

2026-09-17T17:42:00+00:00
2026-09-17T17:42:00+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু ম্যানেজমেন্ট সেলে বিনামূল্যে চিকিৎসা, জানালেন চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
ডেঙ্গু ম্যানেজমেন্ট সেলে বিনামূল্যে চিকিৎসা, জানালেন চসিক মেয়র
ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত মেমন হাসপাতালে চালু করা হয়েছে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল। সেখানে বিনামূল্যে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে এসব কথা জানান মেয়র।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু মশক নিধন কার্যক্রম চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, নিয়মিত তা খুঁজে দেখতে হবে।

তিনি বলেন, এডিস মশা দল-মত বা শ্রেণি-পেশা দেখে কামড়ায় না। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্লাস্টিকের পাত্র, পলিথিন, ডাবের খোসা ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধ করারও আহ্বান জানান তিনি।

মেয়র জানান, চসিকের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি লার্ভিসাইড প্রয়োগ, এডাল্টিসাইড স্প্রে, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। সকালে লার্ভিসাইড এবং বিকেলে এডাল্টিসাইড ছিটানো হচ্ছে।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বর হলেই ডেঙ্গু এমন নয়। চিকুনগুনিয়া, টাইফয়েড, নিউমোনিয়া ও প্রস্রাবের সংক্রমণসহ বিভিন্ন কারণেও জ্বর হতে পারে। তবে দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।

মেয়র আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মেমন হাসপাতালসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনের কথাও উল্লেখ করে তিনি শিশু ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিটের প্রয়োজনীয়তার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান।

এদিকে চট্টগ্রামকে নান্দনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মেয়র। নগরীর বিভিন্ন দীঘি ও জলাশয় সংরক্ষণের পাশাপাশি সেগুলোর চারপাশে হাঁটার ব্যবস্থা, আলোকসজ্জা, ডাস্টবিন ও বসার স্থান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, নগরীর দীঘিগুলোর পাড়ে দীর্ঘদিনের মাটি ও আবর্জনা অপসারণ করে সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। পাশাপাশি নাগরিকদের সুবিধার জন্য ডাস্টবিন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিমেন্টের বেঞ্চ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। নগরবাসীকে সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এ সমস্যা মোকাবিলা করতে হবে। সবাই নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নান্দনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: