ডেঙ্গুর ছোবলে শিশুর মৃত্যু, যুবকের চিকিৎসা বিল ২ লাখ ৭৬ হাজার!

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর দুই দিন আগে একই এলাকায় ডেঙ্গু আক্রান্ত

2026-09-17T16:48:04+00:00
2026-09-17T16:48:04+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গুর ছোবলে শিশুর মৃত্যু, যুবকের চিকিৎসা বিল ২ লাখ ৭৬ হাজার!
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর দুই দিন আগে একই এলাকায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকেরও মৃত্যু হয়। এদিকে ওই যুবকের পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির একদিনেরও কম সময়ের মধ্যে তার চিকিৎসা বাবদ ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল মনিরা (৫) নামে শিশুটির মৃত্যু হয়। সে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিল মনিরা। অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সীতাকুণ্ড পৌরসদরের একটি বেসরকারি ল্যাবে নেওয়া হয়। সেখানে এনএসওয়ান পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রাফসান মোহাম্মদ প্রাচুর্য নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, প্রায় পাঁচ দিন জ্বরে ভোগার পর ১০ সেপ্টেম্বর তাকে নগরীর মেরনসিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তির পর অল্প সময়ের মধ্যেই রাফসানের মৃত্যু হলেও চিকিৎসা বাবদ ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করা হয়েছে। তাদের দাবি, এত অল্প সময়ের চিকিৎসার বিপরীতে এই বিল তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: