নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার ২

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের অশ্বত্থকাটি গ্রামের

2026-09-17T15:20:38+00:00
2026-09-17T15:20:38+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার ২
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের অশ্বত্থকাটি গ্রামের শওকত আলীর ছেলে নাঈম হাওলাদার (২৪) এবং সাগরকান্দা গ্রামের নান্নু মাঝির ছেলে রনি মাঝি (১৫)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরকান্দা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রিয়াজুল কবির মৃধা বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে শারমিন আক্তার হ্যাপিকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, প্রধান আসামিসহ অন্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজুল কবির মৃধাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। এতে তাঁর সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

রিয়াজুল কবির মৃধা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এতে তিনি সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রতিকার পেতে মামলা করেছেন। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্বরূপকাঠী পৌরসভার লোড পয়েন্ট এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় মো. তামিম ইসলাম (১৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: