মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর

2026-09-17T14:50:17+00:00
2026-09-17T14:50:17+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াহাটি-আন্দিউড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার সুরমা সরকারপাড়ার বাসিন্দা ঠাকুর ধন সরকারের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লিটন সরকার জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। নোয়াহাটি-আন্দিউড়া সড়কের এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: