খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ার খোকসা-জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল

2026-09-17T15:01:02+00:00
2026-09-17T15:01:02+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার খোকসা-জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জানিপুর গার্লস স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ ছাড়া স্থানীয় শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: