ফেনীতে ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল এসকাফ উদ্ধার, আটক ২

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি। এ সময়

2026-09-17T12:58:38+00:00
2026-09-17T12:58:38+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেনীতে ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল এসকাফ উদ্ধার, আটক ২
ফেনী জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম 
ছবিঃ ভোরের ডাক

ফেনীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি। এ সময় আবুল হোসেন ওয়াসিম (৩৭) ও মো. মাসুম ভূঁইয়া (৩৩) নামে দুজনকে আটক করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফেনীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আবুল হোসেন ওয়াসিম চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার আবুল কাশেমের ছেলে। অপর আটক মো. মাসুম ভূঁইয়া চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউছুপ ভূঁইয়ার ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে একটি দল ফেনীর লালপোল এলাকার স্টার হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি পিকআপ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আবুল হোসেন ওয়াসিমকে আটক করা হয়।

অপরদিকে, ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধর্মপুর এলাকার স্টারলাইন ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ কেজি গাঁজা ও ২৪ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয় এবং মো. মাসুম ভূঁইয়াকে আটক করা হয়।

এ ঘটনায় ফেনীস্থ এসআরবি বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা করেছে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, পৃথক মামলা দায়েরের পর আটক দুজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: