তালায় ভেজাল কিটনাশক বিক্রি, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

সাতক্ষীরার তালায় ভেজাল ও অনুমোদনহীন কিটনাশকবিরোধী অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন

2026-09-16T19:20:39+00:00
2026-09-16T19:20:39+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তালায় ভেজাল কিটনাশক বিক্রি, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড
সাতক্ষীরা সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরার তালায় ভেজাল ও অনুমোদনহীন কিটনাশকবিরোধী অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তালা উপজেলার লাউতাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল লাউতাড়া এলাকায় মশিউর রহমানের বাড়িতে থাকা দুটি গোডাউন এবং সুভাষিণী বাজারের একটি সারের দোকানে অভিযান চালায়। এ সময় ভেজাল ও অনুমোদনহীন কিটনাশক মজুদ ও বিক্রির অভিযোগে দোকানের মালিক মো. মশিউর রহমানকে (৪৫) আটক করা হয়।

পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মশিউর রহমানকে বালাইনাশক আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল ও অনুমোদনহীন কিটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: