কালীগঞ্জে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা, বিনামূল্যের ক্যাম্পে সেবা নিলেন ১২৫ জন

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

অর্থনৈতিক সংকট, দূরত্ব কিংবা ব্যস্ততার কারণে অনেকেরই অসুস্থতার পর চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠে না। এমন মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে

2026-09-16T18:35:40+00:00
2026-09-16T18:35:40+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালীগঞ্জে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা, বিনামূল্যের ক্যাম্পে সেবা নিলেন ১২৫ জন
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
অর্থনৈতিক সংকট, দূরত্ব কিংবা ব্যস্ততার কারণে অনেকেরই অসুস্থতার পর চিকিৎসকের কাছে যাওয়া হয়ে ওঠে না। এমন মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে গাজীপুরের কালীগঞ্জে আয়োজন করা হয়েছে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। এতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পেয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইউনিকো হসপিটালের উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়। দিনভর মোট ১২৫ জন চিকিৎসাসেবা নেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডাঃ লেঃ কর্নেল (অব.) মো. কবির আহমেদ খান, সিনিয়র কনসালটেন্ট-ফ্যামিলি মেডিসিন; লেঃ কর্নেল (অব.) ডাঃ এ. এস. এম. রেজওয়ান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট-পেডিয়াট্রিক্স অ্যান্ড নিউনেটোলজি এবং ডাঃ রাজিয়া পারভিন, কনসালটেন্ট-অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি।

চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ক্যাম্পে অংশ নেওয়া ব্যক্তিদের ভাইটালস চেক-আপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ফলে একই স্থানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান স্থানীয় বাসিন্দারা।

ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় ইউনিকো হসপিটালের ভাইস চেয়ারম্যান মুর্শিদ উজ জামানসহ হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মুর্শিদ উজ জামান বলেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আর্থিক কারণে যারা সহজে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের কাছে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পান। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করা সম্ভব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: