মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদতা

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা

2026-09-16T18:32:51+00:00
2026-09-16T18:32:51+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী এম. ইকবাল হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আগুনের আতঙ্ক ও অসুস্থতার কারণে দুজনের মৃত্যুর কথা জানান তিনি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে আগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া হাসপাতালের বহুতল ভবনের পাঁচটি প্রধান সিঁড়ির মধ্যে চারটি কেন তালাবদ্ধ ছিল, তা নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য প্রকৌশলীদের প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: