তিন যুগ পর সওজের জমিতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো ঝুঁকিপূর্ণ ভবন

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের কাউখালীতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার

2026-09-16T18:18:03+00:00
2026-09-16T18:18:03+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তিন যুগ পর সওজের জমিতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো ঝুঁকিপূর্ণ ভবন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুরের কাউখালীতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবায়েত হাসান ও সড়ক ও জনপথ বিভাগের এস মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। বুলডোজার দিয়ে প্রায় ৩৫ বছর পুরোনো একটি বাড়িসহ টিনশেড, আধাপাকা বাড়ি, দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা ভেঙে সরিয়ে দেওয়া হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গড়িয়ারপাড়-বানারীপাড়া-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০৩৩) জেলা মহাসড়কের ৪৪তম কিলোমিটারে কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। জায়গাটি কচুয়াকাঠী মৌজার জে এল নং-২৪, বিএস খতিয়ান নং-৩ এবং বিএস দাগ নং-১৬৩-এর অন্তর্ভুক্ত।

সড়ক বিভাগ জানায়, ওই এলাকায় সরকারি উন্নয়নকাজ এবং নতুন পিসি গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ কারণে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জমিতে থাকা অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্থাপনার মালিককে নোটিশ দেওয়া হয়। নোটিশে ১৪ সেপ্টেম্বরের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে বুলডোজার দিয়ে পর্যায়ক্রমে স্থাপনাগুলো ভেঙে অপসারণ করা হয়। কর্মকর্তারা জানান, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের পাশাপাশি মহাসড়ক ও সেতু নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি জমিতে ভবিষ্যতে অবৈধ স্থাপনা নির্মাণ ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: