শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের জুড়ীতে জলাশয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ

2026-09-16T17:59:57+00:00
2026-09-16T17:59:57+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম 
প্রতীকী ছবি
মৌলভীবাজারের জুড়ীতে জলাশয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকার নারায়ণ দাসের ছেলে দূর্জয় দাস (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, অমল দাসের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে গতকাল আমতৈল গ্রামে এসেছিল দূর্জয়। বুধবার দুপুরে অনন্য ও দূর্জয় বাড়ির পাশে নিলয় দাসের দোকানসংলগ্ন একটি জলাশয়ে বর্শি দিয়ে মাছ ধরতে যায়।

একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই জলাশয়ের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে তাদের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় আমতৈল গ্রামেও নেমে এসেছে গভীর শোক।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: