কুমারখালীতে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি

2026-09-16T17:56:43+00:00
2026-09-16T17:56:43+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুমারখালীতে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি গরু, চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের জসিন, ফরিদপুরের সোলাইমান জোয়ার্দার এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সবুজ হোসেন।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় রাতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল কুমারখালী থানা পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।

ট্রাকে থাকা তিনজনের কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে দুটি গরু, চুরির কাজে ব্যবহৃত ট্রাক এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত চেকপোস্টে সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গরু, ট্রাক ও গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: