চাঁপাইনবাবগঞ্জে পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণ নিয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় উৎপাদক ও উদ্যোক্তাদের নিয়ে পণ্যের উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও লিংকেজ বিল্ডিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে

2026-09-16T17:04:28+00:00
2026-09-16T17:04:28+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণ নিয়ে কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় উৎপাদক ও উদ্যোক্তাদের নিয়ে পণ্যের উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও লিংকেজ বিল্ডিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহরের চাঁপাই ফুড ক্লাবে থ্রাইভ প্রকল্পের উদ্যোগে এবং ডাসকোর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

কর্মশালায় থ্রাইভ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট সাব-সেক্টরের পণ্যের উৎপাদন বাড়ানো, গুণগত মান উন্নয়ন এবং বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উৎপাদকদের সঙ্গে পাইকারি ক্রেতা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যকর যোগাযোগ তৈরির ওপরও আলোচনা হয়।

আয়োজকরা জানান, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার ৯৮৪টি প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে থ্রাইভ প্রকল্প কাজ করছে। বর্তমানে এসব পরিবারের মধ্যে ৫৭৫টি পরিবার কৃষি ও অকৃষিভিত্তিক বিভিন্ন জীবিকায়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।

বিশেষ করে বাঁশ-বেত এবং কামার বা লোহাজাত পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি, মানোন্নয়ন এবং পাইকারি ক্রেতাদের সঙ্গে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় বিসিক চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মোসা. আফরোজা খাতুন, নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কর্মশালায় প্রদর্শিত স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল পরিদর্শন করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: