ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে ৪০ কৃষক

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

ভুট্টা বিক্রির পাওনা টাকা পরিশোধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন একদল কৃষক। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে

2026-09-16T16:41:30+00:00
2026-09-16T16:41:30+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে ৪০ কৃষক
দিনাজপুর প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ভুট্টা বিক্রির পাওনা টাকা পরিশোধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন একদল কৃষক। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকেরা অভিযোগ করেন, এলাকার ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের কাছে তারা ভুট্টা বিক্রি করেন। চুক্তি অনুযায়ী ভুট্টা নেওয়ার সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের পাওনা পরিশোধ করা হয়নি।

কৃষকদের অভিযোগ, ব্যবসায়ী মানিক তাদের কাছ থেকে বাকিতে ভুট্টা নিয়ে প্রায় সাড়ে চার মাস তাঁর গোডাউনে সংরক্ষণ করেন। এ সময় বিভিন্ন তারিখে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

পরে কৃষকদের দাবি অনুযায়ী, তাদের অজান্তে গোডাউনে থাকা ভুট্টা একসঙ্গে আটটি ট্রাকে করে বিক্রি করে দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে কৃষকেরা ব্যবসায়ী মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের জন্য আরও এক মাস সময় চান। ওই সময়সীমা শেষ হওয়ার পর আবারও ১৫ দিনের সময় নেন।

কৃষকদের ভাষ্য, সেই সময়ও পার হয়ে গেলেও এখন পর্যন্ত তিনি পাওনা টাকা পরিশোধ করেননি এবং তাদের সঙ্গে যোগাযোগও করেননি।

সংবাদ সম্মেলনে কৃষকেরা জানান, প্রায় ৪০ জন কৃষকের আনুমানিক ৩৫ লাখ টাকা পাওনা রয়েছে। ফসল বিক্রির অর্থ দিয়েই তাদের পরিবারের দৈনন্দিন খরচ ও পরবর্তী মৌসুমের চাষাবাদের ব্যয় নির্বাহ করতে হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।

এ অবস্থায় দ্রুত পাওনা টাকা আদায়ে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষকেরা।

এ বিষয়ে ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বারবার বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: