কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের দায়ে সাগর ফকির (২৬) নামের এক যুবককে গ্রেপ্তারের পর মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

2026-09-16T16:38:25+00:00
2026-09-16T16:38:25+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের দায়ে সাগর ফকির (২৬) নামের এক যুবককে গ্রেপ্তারের পর মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাদারপুর বাজার এলাকায় ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাগর ফকির মাদারপুর গ্রামের মৃত সিরাজুলের ছেলে।

পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। পরে তিনি সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী সাগর ফকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদক সেবন ও এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: