শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনের উদ্যোক্তা মেলা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

সারাদেশ

শরতের আবহে দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা। স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে

2026-09-16T15:41:58+00:00
2026-09-16T15:41:58+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনের উদ্যোক্তা মেলা
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম 
সংগৃহীত ছবি
শরতের আবহে দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা। স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এ মেলায় স্থানীয়ভাবে তৈরি নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা তাসলিমা খাতুন, জনপ্রকৌশলী কর্মকর্তা সোহানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, সংগঠনের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, স্থানীয়ভাবে নতুন উদ্যোক্তা তৈরি, তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোই এ মেলার মূল লক্ষ্য।

একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ করে দিতেও এ আয়োজন করা হয়েছে।

ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা ও সাংবাদিক কংকনা রায় এবং কোষাধ্যক্ষ নারী উদ্যোক্তা আইরিন আক্তার হিরা বলেন, অনেকেই ঘরে বসে উদ্যোক্তা হিসেবে কাজ করলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি ও সহযোগিতার অভাবে এগিয়ে যেতে পারছেন না। উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এ মেলার আয়োজন।

তারা উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং বিভিন্ন সরকারি আয়োজনে উদ্যোক্তা মেলার সুযোগ সৃষ্টি হলে স্থানীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।

তিনদিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন তরুণ-তরুণী উদ্যোক্তা ১৩টি স্টলে নিজেদের তৈরি ও বিপণনযোগ্য পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

মেলার স্টলগুলোতে হস্তশিল্প, হাতে তৈরি কাপড়, বিভিন্ন ধরনের গহনা, ঘর সাজানোর সামগ্রী, দেশীয় পণ্য এবং নানা ধরনের মুখরোচক খাবার স্থান পেয়েছে। ব্যতিক্রমী ও নান্দনিক এসব পণ্য দেখতে এবং কিনতে মেলায় দর্শনার্থীদের আগ্রহও দেখা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: