জাতীয় সংহতি ও ঐক্যের প্রতীক ছিলেন নজরুল: সারেঙ সম্পাদক

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মানবতাবাদী ব্যক্তিত্ব। সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে তিনি

2026-09-16T15:30:00+00:00
2026-09-16T15:30:00+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জাতীয় সংহতি ও ঐক্যের প্রতীক ছিলেন নজরুল: সারেঙ সম্পাদক
মানিকগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মানবতাবাদী ব্যক্তিত্ব। সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে তিনি জাতীয় সংহতি ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন লেখক, সাংবাদিক ও সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক।

নজরুলবর্ষ উপলক্ষে মঙ্গলবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী মডেল হাই স্কুলে শিক্ষকদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান মল্লিক বলেন, নজরুল ছিলেন অবিভক্ত ভারতের ‘বিদ্রোহী কবি’। তাঁর কবিতা ও গানে মানুষের ওপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ উঠে এসেছে। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। একই সঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠার পক্ষে তাঁর অবস্থান ছিল দৃঢ়।

তিনি বলেন, বাংলাভাষী মানুষের চিন্তা ও মননে নজরুলের কবিতা ও গান গভীরভাবে প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের কাছে তাঁর কালজয়ী কবিতা ও গান তুলে ধরতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খলসী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। তিনি বলেন, নজরুলবর্ষের কর্মসূচি সম্পর্কে শিক্ষকরা অবগত রয়েছেন এবং ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এসব কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধান শিক্ষক আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করা আমাদের দায়িত্ব। কবির প্রতি সবার গভীর শ্রদ্ধা রয়েছে। নাগরিক জীবনে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণ করা প্রয়োজন।

আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক আবদুল মতিন দেওয়ান, শাহিনা, মো. আমিনুর রহমান, মাওলানা আবদুর রশিদ, এ জেড এম মুশফিকুর রহমান, মোশাররফ হোসেন, পলাশ কুমার রায়, মশিউর রহমান, বিউটি মজুমদার, মাজেদা আক্তার, সুজায়েত হোসেনসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: