লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন, শাজাহানপুরে ৫০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শাজাহানপুরে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2026-09-16T11:11:24+00:00
2026-09-16T11:11:24+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন, শাজাহানপুরে ৫০ হাজার টাকা জরিমানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম 
সংগৃহীত ছবি

বগুড়ার শাজাহানপুরে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটিতে মজুত ও উৎপাদিত পশু খাদ্যসহ সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা সামগ্রী ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার গন্ডগ্রাম এলাকায় বিএডিসি অফিসের পাশে নিউ সান ফার্মায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি দল ঘটনাস্থলে দায়িত্ব পালন করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিউ সান ফার্মায় কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র ছাড়াই পশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামরুজ্জামান খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের কার্যক্রম চলাকালে কামরুজ্জামান খান নিজের অপরাধ স্বীকার করেন। পরে নির্ধারিত জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তিনি।

অভিযানের সময় প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পশু খাদ্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন মালামাল জব্দ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হেফাজতে নেওয়া হয়। পরবর্তী সময়ে জব্দ করা সামগ্রী ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পশু খাদ্য উৎপাদন করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও প্রাণিসম্পদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে, পশু খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিতভাবে নজরদারি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: