দুর্নীতি-চাঁদাবাজিতে কাউকে ছাড় নয়, কঠোর বার্তা গণপূর্ত প্রতিমন্ত্রীর

ঝালকাঠি সংবাদদাতা

সারাদেশ

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে দলের কোনো নেতাকর্মী—যেই দুর্নীতিতে জড়িত হোক না

2026-09-15T20:04:00+00:00
2026-09-15T20:04:00+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুর্নীতি-চাঁদাবাজিতে কাউকে ছাড় নয়, কঠোর বার্তা গণপূর্ত প্রতিমন্ত্রীর
ঝালকাঠি সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে দলের কোনো নেতাকর্মী—যেই দুর্নীতিতে জড়িত হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মঙ্গলবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের সময়ে দুর্নীতির কথা কেউ যেন চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা হোক কিংবা দলীয় নেতাকর্মী—দুর্নীতির সঙ্গে যুক্ত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এটি প্রধানমন্ত্রীর ঘোষণা।’ গত সাত মাসে সরকার দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেয়নি উল্লেখ করে তিনি সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেন।

সভায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আহম্মদ সোহেল মনজুর।

এ সময় সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় অযথা আড্ডা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনে রাস্তায় নেমে তাদের বোঝানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ার টেবিলে থাকা উচিত।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এছাড়া জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌর প্রশাসক জুলিয়া সুকায়নাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: