ডেঙ্গু-হামের ছোবলে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ঝরল ১২ প্রাণ

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

একদিকে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, অন্যদিকে হাম উপসর্গের প্রাণঘাতী বিস্তার—দুই রোগের দাপটে যেন আতঙ্কের ছায়া আরও ঘন হচ্ছে দেশে। গত ২৪

2026-09-15T17:37:04+00:00
2026-09-15T17:37:04+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গু-হামের ছোবলে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ঝরল ১২ প্রাণ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
একদিকে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, অন্যদিকে হাম উপসর্গের প্রাণঘাতী বিস্তার—দুই রোগের দাপটে যেন আতঙ্কের ছায়া আরও ঘন হচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে ৬ জন এবং হাম উপসর্গে মারা গেছেন আরও ৬ জন। একই সময়ে নতুন করে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ সময়ে মারা গেছেন ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মৃতদের মধ্যে খুলনা বিভাগের দুজন এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ১৩৭ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেটে ৯ জন রয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে।

হামেও থামছে না মৃত্যুর মিছিল

ডেঙ্গুর পাশাপাশি হাম উপসর্গও কেড়ে নিচ্ছে প্রাণ। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। সব মিলিয়ে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে।

একই সময়ে নিশ্চিত হামে নতুন করে ৭৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ২০ হাজার ২০১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া এ সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হাম উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

ডেঙ্গু ও হাম—দুই রোগের এই ধারাবাহিক বিস্তার ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: