হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশজুড়ে হামের ভয়াবহ চিত্র যেন আরও গভীর হচ্ছে। একের পর এক প্রাণ ঝরছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হাম

2026-09-12T16:00:58+00:00
2026-09-12T16:00:58+00:00
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ পিএম 
ফাইল ছবি
দেশজুড়ে হামের ভয়াবহ চিত্র যেন আরও গভীর হচ্ছে। একের পর এক প্রাণ ঝরছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। একই সময়ে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে।

এ ছাড়া এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে শুক্রবারের প্রতিবেদনে হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। নতুন করে আরও ৭ জনের মৃত্যুর ফলে এক হাজার ছাড়িয়েছে এ রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: