ডেঙ্গু নিয়ে ভয়ংকর পূর্বাভাস, সেপ্টেম্বরের শেষেই বাড়বে দাপট

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে

2026-09-09T14:59:46+00:00
2026-09-09T14:59:46+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গু নিয়ে ভয়ংকর পূর্বাভাস, সেপ্টেম্বরের শেষেই বাড়বে দাপট
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু বর্তমানে একটি জরুরি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আগাম পূর্বাভাস অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ পিক পর্যায়ে যেতে পারে।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি। এতে স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, কর্মসূচির মূল লক্ষ্য হবে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বাড়ানো। পাশাপাশি ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমানোর পাশাপাশি মৃত্যুহারও কমিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এ জন্য চিকিৎসকদের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় ইতোমধ্যে ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

দেশের সব জেলা ও উপজেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে দেশের সিভিল সার্জনদের সঙ্গেও বৈঠক করা হয়েছে।

ডেঙ্গুর পিক সময়ে হাসপাতালে রোগীর চাপ বাড়লে যাতে বেড, স্যালাইন ও পরীক্ষার কিটের সংকট না হয়, সে বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডা. এম এ মুহিত। তাঁর দাবি, বর্তমান চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রয়েছে এবং সরবরাহ অব্যাহত রাখার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড বেড চালু করা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী এসব বেডের সংখ্যা আরও বাড়ানো হবে।

পাশাপাশি ডেঙ্গুর প্রকোপের সময়ে বেসরকারি হাসপাতালগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ সময় অযৌক্তিকভাবে চিকিৎসা ব্যয় বাড়ানো থেকে বিরত থাকা এবং ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বেড রাখার অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও একসঙ্গে কাজ করছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিসের লার্ভা ধ্বংস এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: