ক্যাম্প ন্যুতে ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

বিনোদন ডেস্ক

খেলা

ইউরোপসেরার মঞ্চে ফিরছে ইতিহাসখ্যাত ক্যাম্প ন্যু। ২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালের

2026-09-15T16:01:33+00:00
2026-09-15T16:01:33+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্যাম্প ন্যুতে ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
২০২৮-২৯ ভেন্যু ঘোষণা
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম 
ক্যাম্প ন্যুতে ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
ইউরোপসেরার মঞ্চে ফিরছে ইতিহাসখ্যাত ক্যাম্প ন্যু। ২০২৮ ও ২০২৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালের মহারণ বসবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়, আর এক বছর পর ইউরোপসেরার শ্রেষ্ঠত্বের লড়াই হবে বার্সেলোনার সংস্কার করা ক্যাম্প ন্যুতে।

মঙ্গলবার গ্রিসের থেসালোনিকিতে অনুষ্ঠিত উয়েফার নির্বাহী কমিটির সভায় বিডিং প্রক্রিয়া শেষে ফাইনালের ভেন্যু দুটি অনুমোদন দেওয়া হয়।

আলিয়াঞ্জ অ্যারেনায় এটি হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ফাইনাল। এর আগে ২০১২ ও ২০২৫ সালে বায়ার্ন মিউনিখের এই মাঠেই ইউরোপসেরার শিরোপা নির্ধারণ হয়েছে।

অন্যদিকে, ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফিরছে দীর্ঘ প্রায় তিন দশক পর। সর্বশেষ ১৯৯৯ সালে বার্সেলোনার ঐতিহাসিক এই স্টেডিয়ামে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সংস্কার শেষে নতুন রূপ পাওয়া ক্যাম্প ন্যুতে ২০২৯ সালের ফাইনাল তাই বাড়তি আকর্ষণ তৈরি করবে।

নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালও চূড়ান্ত

শুধু পুরুষদের চ্যাম্পিয়নস লিগ নয়, নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যুও ঘোষণা করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের লিঁওর পার্ক অলিম্পিক লিঁওনে। ২০২৯ সালের শিরোপার লড়াই বসবে ওয়েলসের কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে।

এ ছাড়া ২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে। একই বছর নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ।

ইউরোপা লিগের ফাইনালের ভেন্যুও ঘোষণা

চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ইউরোপা লিগের আগামী দুই মৌসুমের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে উয়েফা।

২০২৮ সালের ইউরোপা লিগের ফাইনাল হবে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায়। ২০২৯ সালের ফাইনালের আয়োজক হবে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়াম।

ফলে ২০২৮ থেকে ২০২৯—পরপর দুই বছর ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় তিন প্রতিযোগিতার ফাইনাল বসবে ইউরোপের ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ফুটবল ভেন্যুতে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: