রাফিনিয়া-ইয়ামাল জুটির দাপট, গোলের নতুন রেকর্ড বার্সার

ক্রীড়া ডেস্ক

খেলা

বার্সেলোনার আক্রমণভাগে এখন যেন গোলের বন্যা। রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিং স্যান্টান্ডারকে ৭-২ গোলে উড়িয়ে লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে

2026-09-17T14:08:34+00:00
2026-09-17T14:08:34+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রাফিনিয়া-ইয়ামাল জুটির দাপট, গোলের নতুন রেকর্ড বার্সার
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ পিএম 
সংগৃহীত ছবি

বার্সেলোনার আক্রমণভাগে এখন যেন গোলের বন্যা। রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিং স্যান্টান্ডারকে ৭-২ গোলে উড়িয়ে লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচে বার্সার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ, যা ক্লাবটির লা লিগার ইতিহাসে মৌসুমের প্রথম ছয় ম্যাচে সর্বোচ্চ।

বুধবার রাতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। জোয়াও ক্যানসেলো ম্যাচের অষ্টম মিনিটে দলকে এগিয়ে দেন। এরপর রাফিনিয়া দুই পেনাল্টিসহ করেন হ্যাটট্রিক। পরে গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামালের গোলে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। রেসিংয়ের হয়ে দুটি গোল করেন ম্যাগুয়েট গেই ও ইয়াসির জাবিরি।

এই ম্যাচের পর রাফিনিয়ার নাম উঠে এসেছে লিওনেল মেসির পাশে। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগার প্রথম ছয় ম্যাচে ৯ গোল করেছিলেন মেসি। এবার একই সংখ্যক ম্যাচে ৯ গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফিনিয়া।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে রাফিনিয়ার গোলসংখ্যা এখন ১১। এর সঙ্গে আছে তিনটি অ্যাসিস্ট। অর্থাৎ বার্সেলোনার হয়ে প্রথম সাত ম্যাচেই সরাসরি ১৪ গোলে অবদান রেখেছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রাফিনিয়ার সঙ্গে বার্সার আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে আছেন লামিনে ইয়ামালও। লা লিগায় ইয়ামালের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। দুজন মিলে করেছেন ১৬ গোল, যা চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার আক্রমণকে দিয়েছে বাড়তি ধার।

শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দল হিসেবেও ইতিহাস লিখছে বার্সেলোনা। লা লিগার প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে।

সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে বার্সেলোনার গোল ৩৩টি। এর মধ্যে লা লিগায় ২৮ এবং চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ গোল। টানা সাত ম্যাচ জিতে মৌসুম শুরু করার পাশাপাশি এত গোল করার নজির ক্লাবটির সাম্প্রতিক ইতিহাসে বিরল।

রেসিংয়ের বিপক্ষে সাত গোলের জয়টি আরও একটি মাইলফলক এনে দিয়েছে ফ্লিকের দলকে। এই জয়ের ফলে মৌসুমের প্রথম সাত প্রতিযোগিতামূলক ম্যাচেই জয় পেল বার্সেলোনা—ক্লাবের কোনো কোচের অধীনে এমন শুরু আগে দেখা যায়নি।

রাফিনিয়া-ইয়ামালের দুর্দান্ত ছন্দ আর একের পর এক গোলের সুবাদে চলতি মৌসুমের শুরুতেই নিজেদের আক্রমণাত্মক শক্তির জানান দিয়েছে বার্সেলোনা। ছয় ম্যাচে ২৮ গোলের পর এখন তাদের সামনে লক্ষ্য এই গতি ধরে রেখে শিরোপা ধরে রাখা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: