টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি, বিসিবিকে জানালেন সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর আর এই ফরম্যাটে নেতৃত্ব

2026-09-15T20:43:48+00:00
2026-09-15T20:43:48+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি, বিসিবিকে জানালেন সিদ্ধান্ত
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর আর এই ফরম্যাটে নেতৃত্ব দিতে চান না জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তবে জ্যোতির পাঠানো ই-মেইলটি তিনি এখনো নিজে দেখেননি বলে জানিয়েছেন।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমি এখনো মেইল দেখিনি। আমাদের উইমেন্সের ম্যানেজার জানিয়েছে, ওর (জ্যোতি) মেইলে এমন কিছু আছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা ঠিক হবে না। আমাকে দেখতে হবে।’

মঙ্গলবার জাপান থেকে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানান জ্যোতি। মূলত ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে চান তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।

নতুন অধিনায়ক কে?

জ্যোতি নেতৃত্ব ছাড়লে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হিসেবে নাহিদা আক্তারের নাম আলোচনায় রয়েছে। আর সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন সোবহানা মোস্তারি।

২০২২ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন জ্যোতি। এখন পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ১৩টি ফিফটিতে করেছেন ১ হাজার ৮৫১ রান।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে জ্যোতির রান ২ হাজার ৭০৯। রয়েছে ১৩টি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও।

নেতৃত্বে স্মরণীয় সাফল্য

জ্যোতির নেতৃত্বেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের এই ফরম্যাটে সেটিই ছিল টাইগ্রেসদের প্রথম জয়। অধিনায়ক হিসেবে এটিই জ্যোতির অন্যতম বড় সাফল্য।

তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিং ও নেতৃত্ব—দুই ক্ষেত্রেই কঠিন সময় পার করছেন তিনি। সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। ওই টুর্নামেন্টে চার ম্যাচে জ্যোতির ব্যাট থেকে আসে মাত্র ৫৬ রান। সর্বোচ্চ ২৩ রান করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে।

অধিনায়ক হিসেবে বিভিন্ন সময় সমালোচনার মুখেও পড়েছেন জ্যোতি। তার বিরুদ্ধে দলীয় ‘সিন্ডিকেট’ তৈরি এবং নিজের বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের হয়রানির অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে জ্যোতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এশিয়ান গেমসের পর নারী দলের সামগ্রিক পারফরম্যান্স ও জ্যোতির নেতৃত্ব নিয়ে আলোচনা করার কথা ছিল বিসিবির। তার আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বোর্ডকে জানালেন তিনি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: