টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী মামলায় দুই সাবেক কমিশনারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মঞ্জুরুল হক মজনু, এখলাস হায়াত সরোয়ার এবং বাসারচালা গ্রামের আব্দুর রাজ্জাক।
মঞ্জুরুল হক মজনু সখীপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক এবং এখলাস হায়াত সরোয়ার সখীপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তারা দুজনই সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, আব্দুর রাজ্জাক বাসারচালা উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তিনি কালিয়া ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী মামলায় গতকাল রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।