চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

2026-09-13T18:43:34+00:00
2026-09-13T20:48:26+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির আমৃত্যু কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৮:৪৮ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজে যাওয়ার সময় মেয়েকে পাশের একটি বাসায় রেখে যান। এ সময় শিশুটি একা ছিল। অভিযোগ অনুযায়ী, ওই সুযোগে মজিবর মৃধা প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন।

পরদিন শিশুটি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কান্নাকাটি শুরু করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়। বিচার চলাকালে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন।

চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: