শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার

2026-09-13T18:33:11+00:00
2026-09-13T18:33:11+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোল্লাহাটে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামের একটি মৎস্যঘেরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দারিয়ালা গ্রামের মুস্তাইন শেখের মেয়ে জান্নাতি ওরফে লামিয়া (১১) এবং মুস্তাক শেখের মেয়ে সামিয়া (৮)।

পরিবারের সদস্যরা জানান, সকালে দুই চাচাতো বোন বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তাদের দাদি নাসিমা বেগম (৫৫) বিলের একটি মৎস্যঘের এলাকায় গিয়ে সামিয়াকে পানিতে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সামিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ সময় জান্নাতিকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জান্নাতির বাবা মুস্তাইন শেখ ওই মৎস্যঘেরে পানিতে নেমে মেয়েকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পানির গভীর থেকে জান্নাতিকেও উদ্ধার করেন তিনি।

পরে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে দুই শিশুকে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ধারণা, হাসপাতালে নেওয়ার প্রায় তিন ঘণ্টা আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: