বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুজ্জামানের মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামানের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবি-বিএসএফের

2026-09-14T11:16:25+00:00
2026-09-14T11:16:25+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুজ্জামানের মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর
দিনাজপুর প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ এএম 
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুজ্জামানের মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর
ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামানের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে পীরগঞ্জ সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ আসাদুজ্জামানের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামানের মরদেহ বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান নিহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আসছিল বিজিবি।

এরই ধারাবাহিকতায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রায় ৪০ ঘণ্টা পর আসাদুজ্জামানের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: