পোস্টিং বাণিজ্যে লাগাম, ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

ঢাকায় সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন ঘিরে অনিয়ম এবং পোস্টিং বাণিজ্যের অভিযোগ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে

2026-09-13T15:26:10+00:00
2026-09-13T15:26:10+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পোস্টিং বাণিজ্যে লাগাম, ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি
সাতক্ষীরা সংবাদদাতা
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকায় সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন ঘিরে অনিয়ম এবং পোস্টিং বাণিজ্যের অভিযোগ ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঢাকায় গুরুত্বপূর্ণ পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রারদের বদলিতে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে।

তিনি বলেন, লটারি পদ্ধতি চালু হলে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় মতপ্রকাশ, বাকস্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য উপকমিটিতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে সংশোধনী নিয়ে জনপরামর্শের প্রক্রিয়াও শুরু হয়েছে।

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একইভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অতীতে বিচার বিভাগের নানা সমস্যার কারণে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিচারব্যবস্থা মেরামতের কাজ করছে। এ কাজে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আস্থা কামনা করেন।

এর আগে রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় অংশ নেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: