‘নজরুল বর্ষ’ উপলক্ষে সুর সঙ্গীত বিদ্যানিকেতনের আয়োজন

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুর সঙ্গীত বিদ্যানিকেতন, বানিয়াজুরীর

2026-09-13T15:19:19+00:00
2026-09-13T15:19:19+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘নজরুল বর্ষ’ উপলক্ষে সুর সঙ্গীত বিদ্যানিকেতনের আয়োজন
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম 
‘নজরুল বর্ষ’ উপলক্ষে সুর সঙ্গীত বিদ্যানিকেতনের আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুর সঙ্গীত বিদ্যানিকেতন, বানিয়াজুরীর উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নজরুল ও তাঁর সহধর্মিণী প্রমিলার স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন, আলোচনা, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় কবির জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নূর হোসেন রানা, অজয় চক্রবর্তী, কবি মো. মঈন বিশ্বাস, সাংবাদিক বাবুল আক্তার মঞ্জুর, সানোয়ার স্যার, গোলাম জিলানী রঞ্জু, গোলাম মোস্তফা, মো. আরিফ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাংস্কৃতিককর্মী ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। নজরুলের কালজয়ী গান ও কবিতা আমাদের চেতনাকে জাগ্রত করে। তাঁর সাহিত্য ও সংগীত আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন, নজরুল ও প্রমিলার স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির মতো ঐতিহাসিক স্থানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এমন আয়োজন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে নতুন প্রজন্ম নজরুলের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।

অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশিত নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। শিল্পী, সাংস্কৃতিককর্মী ও দর্শনার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও স্মরণীয়।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: