আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না, রাতের হামলায় নিহত যুবলীগ নেতা

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার মুরাদনগরে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহতের স্ত্রীও গুরুতর

2026-09-13T15:15:58+00:00
2026-09-13T15:15:58+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না, রাতের হামলায় নিহত যুবলীগ নেতা
কুমিল্লা সংবাদদাতা
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার মুরাদনগরে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। রাতের আঁধারে বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি পেন্নই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। একই সঙ্গে তিনি শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এবং কারা এ হামলায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় আহত নিহতের স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: