ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর কেসিসির বর্ণাঢ্য র‌্যালি

খুলনা প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও

2026-09-13T13:12:03+00:00
2026-09-13T13:12:03+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর কেসিসির বর্ণাঢ্য র‌্যালি
খুলনা প্রতিনিধি
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পিএম 
সংগৃহীত ছবি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে শনিবার সকালে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় নগরীর শহীদ হাদিস পার্ক থেকে র‌্যালিটি বের হয়। এর উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সম্মিলিতভাবে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

র‌্যালিতে কেসিসির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), জেলা প্রশাসন, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল।

র‌্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গুর ভয়াবহতা বিবেচনায় প্রধানমন্ত্রী দেশব্যাপী এ বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। সরকারের প্রতিটি বিভাগ ও প্রতিষ্ঠান নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু প্রতিরোধ অনেক সহজ হবে।

তিনি জানান, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির তিনটি বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প চালু রয়েছে। আরও তিনটি ক্যাম্প স্থাপনের কাজ চলছে। পাশাপাশি ডেঙ্গুর রেড জোনগুলোতে অতিরিক্ত লোকবল নিয়োগ করে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: