আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

বরগুনা সংবাদদাতা

সারাদেশ

বরগুনার আমতলীতে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

2026-09-12T17:29:17+00:00
2026-09-12T17:29:17+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২
বরগুনা সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনার আমতলীতে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তার ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি করা মো. বাইজিদ পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়। উপজেলার ৭ নম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে মো. বাইজিদের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাইজিদের স্ত্রী মোছা. শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহকে (১৬) আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধারের দাবি করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযান চলাকালে মো. বাইজিদ কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার শাহানুর বেগম ও সানাউল্লাহ চরকগাছিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সানাউল্লাহ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক বাইজিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, বরগুনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি জেলা থেকে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: