খাবারের বিল নিয়ে তর্ক, গোপালগঞ্জে হোটেলে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে হোটেলের খাবারের বিল পরিশোধকে কেন্দ্র করে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথাকাটাকাটির জেরে হোটেলে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা

2026-09-12T17:02:16+00:00
2026-09-12T17:02:16+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খাবারের বিল নিয়ে তর্ক, গোপালগঞ্জে হোটেলে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জ সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে হোটেলের খাবারের বিল পরিশোধকে কেন্দ্র করে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথাকাটাকাটির জেরে হোটেলে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোটেলের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে চরপ্রসন্নদি এলাকায় অবস্থিত বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা হাইওয়ে রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ৪-৫ জন ব্যক্তি ওই হোটেলে খাবার খেতে যান। খাবার শেষে বিল পরিশোধের সময় বিলের পরিমাণ নিয়ে তাদের সঙ্গে হোটেল কর্মচারীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হোটেলের কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।

পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাগদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে হোটেলটিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হোটেলে ব্যাপক ভাঙচুর করা হয়।

ঘটনার পর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা হোটেলের তিন কর্মচারীকে আটক করেন।

হোটেলের মালিক এ এস এম মামুন দাবি করেন, খাবারের বিল কম দেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে কয়েকজন ক্রেতার বাকবিতণ্ডা হয়। পরে পলাশ শেখের নেতৃত্বে অর্ধশতাধিক লোক হোটেলে হামলা ও ভাঙচুর চালায়।

তিনি বলেন, হামলায় হোটেলের ১০ থেকে ১৫ জন স্টাফ আহত হয়েছেন। এছাড়া নগদ ২০ লাখ টাকাসহ মোট ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আটক তিন কর্মচারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।

তবে হামলার অভিযোগের বিষয়ে পলাশ শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাবারের বিল নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: