ডেঙ্গু প্রতিরোধে বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

সারাদেশ

‘রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু মশক প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২

2026-09-12T16:53:50+00:00
2026-09-12T16:53:50+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
‘রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু মশক প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাকেরগঞ্জ পৌরসভা সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় ভিডিওর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিতদের দেখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজিৎ বড়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৌর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

পরে জে এসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে, জমে থাকা পানি অপসারণ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলতে পারি।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: