রাস্তার পাশে ৩ কার্টন, খুলতেই মিলল ৬ টুকরো মরদেহ

মধুখালীত (ফরিদপুর) সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টন খুলতেই বেরিয়ে এলো এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে

2026-09-12T16:05:27+00:00
2026-09-12T16:06:49+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাস্তার পাশে ৩ কার্টন, খুলতেই মিলল ৬ টুকরো মরদেহ
মধুখালীত (ফরিদপুর) সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৪:০৬ পিএম
সকালে বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে ৩টি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা।
ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টন খুলতেই বেরিয়ে এলো এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহের টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কিছুক্ষণ পর কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন ছয়টি অংশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: