ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতার আহ্বান চাঁপাইনবাবগঞ্জের ডিসির

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

এডিস মশার বংশবিস্তার রোধে প্রজননস্থল ধ্বংস এবং ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ

2026-09-12T15:34:49+00:00
2026-09-12T15:34:49+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতার আহ্বান চাঁপাইনবাবগঞ্জের ডিসির
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
এডিস মশার বংশবিস্তার রোধে প্রজননস্থল ধ্বংস এবং ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি বলেছেন, ডেঙ্গু এখন আর শুধু শহরকেন্দ্রিক নয়; এডিস মশা ও ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ এখন আর শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। পরিসংখ্যানে এডিস মশা ও ডেঙ্গুর বিস্তার সমানভাবে ছড়িয়ে পড়ার চিত্র পাওয়া যাচ্ছে। তাই শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার ও এলাকাভিত্তিকভাবে সবাইকে সচেতন হতে হবে।

ডিসি বলেন, ‘নিজের পরিবারসহ আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।’

কর্মসূচির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক নিজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: