শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, জব্দ ১০ হাজার ঘনফুট

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার

2026-09-08T18:24:45+00:00
2026-09-08T18:24:45+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, জব্দ ১০ হাজার ঘনফুট
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ২ নম্বর আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে সেখানে অবৈধভাবে উত্তোলন করে রাখা বিপুল পরিমাণ বালু পাওয়া যায়।

পরে জব্দ করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। জব্দকৃত বালুর বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: