বরুড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশে পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮

2026-09-08T18:20:11+00:00
2026-09-08T18:20:11+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরুড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু
বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশে পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় কোনো একপর্যায়ে দুই শিশু পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পানিতে তাদের দেখতে পান। দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জমজ দুই শিশুর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: