উলিপুরে ৪৫০ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে বন্যাকবলিত এলাকার ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীর মাঝে ডিগনিটি কিট ও পানির জার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)

2026-09-08T17:44:38+00:00
2026-09-08T17:44:38+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উলিপুরে ৪৫০ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে বন্যাকবলিত এলাকার ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীর মাঝে ডিগনিটি কিট ও পানির জার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুস, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা ও প্রকল্পের ফোকাল পারসন রোজিনা আক্তারসহ সংশ্লিষ্টরা।

ডিগনিটি কিটে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, অন্তর্বাস, গামছা ও স্যানিটারি প্যাডসহ ১৩ ধরনের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

বুড়াবুড়ি ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের কিশোরী মমতাজ বলেন, নারীর মর্যাদা ও সুরক্ষায় এসব উপকরণ তাদের অনেক কাজে আসবে।

হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের কিশোরী সোনিয়া বলেন, নিরাপদ পানি সংরক্ষণের জন্য পানির জার পেয়েছেন তারা। বিশেষ করে বন্যার সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) পরিচালিত ‘টুগেদার হোয়ে’ফা’ প্রকল্পের উদ্যোগে দুই ইউনিয়নের বন্যাকবলিত ৪৫০ কিশোরী ও গর্ভবতী নারীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: